//

হোম ডেলিভারি শর্তাবলী

  • হোম ডেলিভারি সার্ভিস শুধুমাত্র নির্দিষ্ট এলাকায় পাওয়া যাবে।
  • উল্লেখিত মূল্য তালিকায় ডেলিভারি চার্জ অন্তর্ভুক্ত নয়।
  • সকল অর্ডার কার্টন অথবা প্যাক সাইজের ভিত্তিতে ক্রয় করতে হবে।
  • হোম ডেলিভারির জন্য সর্বনিম্ন অর্ডার মূল্য ৫০০ টাকা এবং সর্বোচ্চ অর্ডার মূল্য +/- ২০০০ টাকা।
  • পেমেন্টের মাধ্যমঃ ক্যাশ অন ডেলিভারি অথবা ইলেক্ট্রনিক পেমেন্ট।
  • হোম ডেলিভারি সার্ভিস সপ্তাহে ৭ দিন পাওয়া যাবে। এছাড়াও এই সার্ভিস সরকারী ছুটি অথবা অন্য কোনো সাধারণ ছুটির কারণেও বন্ধ থাকতে পারে।
  • অর্ডার করার সময় আপনার কাম্য ডেলিভারি তারিখ, ঠিকানা, ফোন নাম্বার এবং ই-মেইল অ্যাড্রেস সঠিকভাবে প্রদান করুন।
  • সকল হোম ডেলিভারি দিনে দিনেই করা হয়। তবে প্রযোজ্য ক্ষেত্রে সময় পরিবর্তন হলে সেটা পরের দিনও ডেলিভারি করা হতে পারে। সেক্ষেত্রে কোম্পানি থেকে আপনার সাথে আগেই যোগাযোগ করা হবে।
  • ডেলিভারি কর্মীগণ সর্বদা স্বাস্থ্যবিধি মেনে চলেন। ডেলিভারির জন্য আমরা আইস ব্যাগ ব্যবহার করে থাকি।
  • যেহেতু আমরা কোনো ডেলিভারি চার্জ নিচ্ছি না, তাই ডেলিভারি সম্পন্ন হওয়ার পরে কোনো পণ্য ফেরতযোগ্য নয়। তাই ডেলিভারি গ্রহণের সময় আপনার কাঙ্ক্ষিত পণ্য যথাযথভাবে বুঝে নিন।
  • আমরা শুধুমাত্র আপনার অনলাইন বুকিং ফর্মে প্রদত্ত ঠিকানায় ডেলিভারি করবো। তাই ঠিকানা সঠিক না হলে ডেলিভারি ভুল হতে পারে অথবা ডেলিভারি পেতে দেরি হতে পারে। ডেলিভারি নিয়ে আসার আগে আমরা আপনাকে ফোন করে আপনার অর্ডার, ঠিকানা এবং সময় কনফার্ম করে নেয়া হতে পারে।
  • আমরা নির্দিষ্ট দিনের মধ্যেই আপনার পছন্দের আইসক্রীম ডেলিভারি করার চেষ্টা করবো। কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরের কোনো কারণে, যেমন- ট্র্যাফিক জ্যাম অথবা লজিস্টিক্সের সমস্যার কারণে কখনও কখনও সময়মতো ডেলিভারি করা সম্ভব নাও হতে পারে। সেই ক্ষেত্রে, আলোচনা সাপেক্ষে যত দ্রুত সম্ভব পরবর্তী ডেলিভারি করার চেষ্টা করা হবে।
  • পোলার এক্সপ্রেস ডিলাইট কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট এলাকায় ডেলিভারি সার্ভিস প্রদান বন্ধ করে দেওয়ার পাশাপাশি পণ্যসমূহ তুলে নেওয়ার অধিকার সংরক্ষণ করে।
  • ডেলিভারি ম্যান পণ্য নিয়ে রওনা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেকোনো সময় অর্ডার ক্যান্সেল করা যাবে, তবে অর্ডারের কোনো পরিবর্তন বা পরিবর্ধন করতে চাইলে নির্দিষ্ট ডেলিভারি টাইমের ২৪ ঘন্টা আগে অর্ডার ক্যান্সেল করে নতুন করে অর্ডার তৈরি করতে হবে।
  • পোলার এক্সপ্রেস ডিলাইট হোম ডেলিভারি সেল্‌স অফারের সাথে রিটেইল শপের অফারের মিল নাও থাকতে পারে।
  • ওয়েবসাইটে প্রদত্ত সকল পণ্যের মূল্যে প্রচলিত হারে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে (প্রযোজ্য ক্ষেত্রে)।